1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঢাকাসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

ঢাকাসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রামসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরও ৫ প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে গোপালগঞ্জে ২৭ প্লাটুন, ঢাকায় ২৩ প্লাটুন, চট্টগ্রাম ও গাজীপুরে ১৫ প্লাটুন করে, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, ফরিদপুরে ৩ প্লাটুন এবং ময়মনসিংহে ২ প্লাটুন দায়িত্ব পালন করছেন। এছাড়া আরও ৫ প্লাটুন বিজিবি মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে তাঁরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

বিজিবি জানায়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলসহ স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন বিজিবি সদস্যরা। মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ জন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতে সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে বিজিবি সদস্যরা কাজ করছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews