1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে স্ট্যান্ডে পার্ক করা বাসে আগুন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

বরিশালে স্ট্যান্ডে পার্ক করা বাসে আগুন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৪ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে পার্ক করা বিএমএফ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরের অংশ পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের পেছনের অংশে এ ঘটনা ঘটে।

বাসস্ট্যান্ডে থাকা শ্রমিকরা জানান, ট্রিপ না থাকায় বিএমএফ পরিবহন কোম্পানির বাসটি নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে পার্কিং করা ছিল। শ্রমিকরা বাসের দরজা-জানালা বন্ধ করে অন্যত্র চলে যান।

স্থানীয় ব্যবসায়ী সবুজ জানান, হঠাৎ করেই বাসের মধ্যে আগুন দেখতে পেয়ে শ্রমিকসহ স্থানীয়রা ছুটে যান। তারা পানি মেরে আগুন নিয়ন্ত্রণে আনে। এ কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews