1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ব‌রিশালে ৪র্থ ডোজ টিকা প্রদান কার্যক্রম শুরু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ব‌রিশালে ৪র্থ ডোজ টিকা প্রদান কার্যক্রম শুরু

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৩২২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশের সাথে একযোগে ব‌রিশা‌লে ৪র্থ ডোজ ভ্যাক‌সিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। ফাইজারের টিকা প্রদান করা হচ্ছে সকলকে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল থেকে শুরু হয়েছে টিকা প্রদান কার্যক্রম। বরিশালে প্রায় দেড় লাখ তৃতীয় ডোজ টিকা গ্রহণ করা ব্যক্তিই পাবে ৪র্থ ডোজের টিকা।

সকাল থেকে একযোগে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, কাশিপুরের কলাডেমা মাধ্যমিক বিদ্যালয়, পুলিশ হাসপাতাল ও বঙ্গবন্ধু অডিটরিয়ামে চলছে ৪র্থ ডোজের টিকা প্রদান কার্যক্রম।

টিকা প্রদান কার্যক্রমে সি‌টি করপোরেশনের কর্মীরা সহযো‌গিতা করছে বলে জা‌নিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মনজুরুল ইমাম শুভ্র।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews