1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল/ প্রেমিকের মায়ের অপমান সইতে না পেরে গলায় ফাঁস! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গৃহবধূর কামড়ে আঙুল হারাল চোর, তবুও নিয়ে পালাল মোবাইল শহিদদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদমুক্ত দেশ পেয়েছি : তথ্যমন্ত্রী রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০ সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবি গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা জুলাই গণ-অভ্যুত্থান দিবস আজ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল। দোয়া কি সত্যিই ভাগ্য বদলে দিতে পারে, ইসলাম যা বলে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

বরিশাল/ প্রেমিকের মায়ের অপমান সইতে না পেরে গলায় ফাঁস!

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ২৫১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালের বাবুগঞ্জে প্রেমিকের মায়ের অপমান সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে মোসা. রিপা আক্তার (১৯) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজকর গ্রামের এ ঘটনা ঘটে।

রিপা আক্তার বাবুগঞ্জ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। তিনি রহমতপুর ইউনিয়নের রাজকর গ্রামের হেমায়েত কাজীর মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিপার বাবা-মা রাজধানী ঢাকার একটি গার্মেন্সে চাকরি করেন। রিপা ও তার ছোট বোন নিতু আক্তার বাড়িতে থাকতেন। রিপার সঙ্গে দীর্ঘ চার বছর ধরে একই গ্রামের আফজাল হোসেনের (২৫) প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে দুই পরিবারের মধ্যে তাদের বিয়ের আলোচনা হয়। কিন্তু ছেলেপক্ষ রাজি না থাকায় বিয়ে হয়নি।

সকালে রিপার বোন নিতু আক্তার প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হন। এরপর বেলা ১১টার দিকে বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ থাকায় জালানা দিয়ে দেখেন, রিপা ঘরের আড়ার সঙ্গে ঝুলছেন। এ সময় নিতু চিৎকার করলে আশেপাশের লোকজন এসে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

রিপার বোন নিতু আক্তার বলেন, ‘বিয়েতে আপত্তির পর কয়েকদিন আগে আমার বোনকে (রিপা আক্তার) তার প্রেমিক আফজাল ও তার মা ডেকে নিয়ে মারধর করেন।

বাবুগঞ্জ থানার পরিদর্শক (ওসি/তদন্ত) মো. অলিউল ইসলাম বরিশালটাইমসকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করেছে, আত্মহত্যার আগের দিন রিপাকে বকাঝকা করেন আফজালের মা। এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে সে অনুসারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews