1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ধর্মীয় উৎসব বড়দিন, নিরাপত্তার চাঁদরে ঘেরা বরিশাল নগরী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

ধর্মীয় উৎসব বড়দিন, নিরাপত্তার চাঁদরে ঘেরা বরিশাল নগরী

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ২৭১ 0 বার সংবাদি দেখেছে

শামীম আহমেদ // ২৫ ডিসেম্বর দিনটি খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। খ্রিস্টান ধর্মানুসারীরা যথাযথ ধর্মীয় আচার,আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন দক্ষিণাঞ্চলের খ্রিস্ট ধর্মাবলম্বীরা। তাই চলছে শেষ সময়ের প্রস্তুতি।

উৎসবের বেশ কয়েকদিন আগ থেকেই জেলা ও জেলার বাইরে বিভিন্ন চার্চে বিরাজ করছে সাজ সাজ রব। দিনটি উপলক্ষে নগরের অক্সফোর্ড, ব্যাপ্টিস্ট এবং ক্যাথলিক চার্চে থাকছে নানা আয়োজন। প্রার্থনা, কীর্তন, বাইবেল পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করবেন ভক্তরা। রোববার যীশুর জন্মদিন হলেও এর আনুষ্ঠানিকতা শুরু হবে শনিবার রাত থেকেই। নগরীর সদর রোডের ক্যাথলিক এবং সেন্ট পিটার্স চার্চে শুরু হবে বড়দিন ঘিরে মূল অনুষ্ঠান। এদিন খ্রিস্টের সকল ভক্তসহ তার অনুসারীরা প্রার্থনায় অংশ নেবেন।

বড়দিন পালন উপলক্ষে বরিশালে ছোট-বড় প্রায় এক শতাধিক গির্জা প্রস্তুত করা হয়েছে। সরেজমিনে দেখা গেছে সবগুলো গির্জা সাজানো হয়েছে নতুন রূপে। চার্চে শিশু যীশুর জন্মস্থান বেথলেহেম সিটির নাজারেত পাড়ার আদলে প্রতীকী গ্রাম সাজানো হয়েছে। নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোড, কলেজ রো, নবগ্রাম রোডের গোল পুকুর পাড়, সাগরদী, কাশিপুর, মতাশার খ্রিস্টান কলোনিসহ খ্রিস্টান অধ্যুষিত এলাকাগুলোতে করা হয়েছে ব্যাপক সাজসজ্জা।

এদিকে উৎসবমুখর পরিবেশে দিনটি পালন করার লক্ষ্যে বরিশাল মহানগরসহ জেলাজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। উপাসনালয়গুলোর চারপাশে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। কোনো ধরনের নাশকতা না ঘটে সে লক্ষ্যে নগরের সবগুলো গির্জা এবং খ্রিস্টান পল্লীগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে পেট্রোলিং এবং চেকপোস্টের কার্যক্রম বাড়ানো হয়েছে। উৎসব পালনকালীন সংশ্লিষ্ট গির্জাগুলোতে নিয়মিতদের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্যরা নিয়োজিত রয়েছেন। সর্বজনীন উৎসব নির্বিঘেœ পালনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নগরবাসীও সমান ভূমিকা পালন করছেন।

বরিশালের জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, বরিশাল জেলার ১০০ গির্জার মধ্যে একটিতেও কোনো ইনসিডেন্ট ঘটলে সকল ভালো কার্যক্রমের ফলাফল শূন্য। তাই নিরাপত্তার দিকটিতে সবাইকে খেয়াল রাখতে হবে। বড়দিন ও গির্জা কেন্দ্রীক কোনো মোটরসাইকেল মহড়া এলাও করা হবে না। বড়দিন উৎসবমুখর পরিবেশে পালন ও উদযাপন করার লক্ষ্যে জেলাজুড়ে রয়েছে পুলিশের কঠোর অবস্থান ও নজরদারি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews