1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সুপারি গাছের সাথে এ কেমন শত্রুতা! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

সুপারি গাছের সাথে এ কেমন শত্রুতা!

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৮১২ 0 বার সংবাদি দেখেছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।। 
মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে একটি সুপারি বাগানের সুপারি গাছের চারা কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৬ ডিসেম্বর) রাতে যে কোন সময় উপজেলার ৫ নং মেহেন্দিগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মোঃ আলাউদ্দিন মাল নামে এক ব্যক্তির সুপারি বাগানে এ ঘটনা ঘটে। আলাউদ্দীন ঢাকায় ব্যবসা করেন সে ওই ওয়ার্ডের আইয়ুব আলী মাল এর ছেলে।
সুপারি বাগানের মালিক মোঃ আলাউদ্দীন জানান, রাতের আধারে তার বাগানের বেশ কয়েকটি সুপারি গাছের চারা একদল দুর্বৃত্তরা কেটে ফেলেন। এছাড়াও প্রায় রাতে বসত ঘরে ইটপাটকেল ছুঁড়ে ঘরের কাচের জানালা ভেঙ্গে ক্ষতি সাধন করেন, ঘরের পিছনের সুপারি গাছের পাতা খোলের বেড়ায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়, বাড়ির গাছের ফল ফলাদি চুরি করে নিয়ে যায়, ল্যাম্পপোষ্টের লাইট ভেঙ্গে ফেলে। দুর্বৃত্তদের অত্যাচার-অনাচারে আতংকিত এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিযোগকারী আলাউদ্দীন মালের বৃদ্ধ বাবা-মা। ক্ষতিগ্রস্ত মোঃ আলাউদ্দিন মাল আরও জানান, আমাদের পরিবারের কারো সাথে সুপারি বাগানের আশ-পাশের কোন মানুষের সাথে শত্রুতা নেই। তবে ইউপি নির্বাচনকালীন সময়ে স্থানীয় একদল বকাটেদের সাথে বিরোধ দেখা দেয়। স্থানীয়রা বলেন, গাছের সাথে শত্রুতা আসলেই মেনে নেওয়া যায় না। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন তারা। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা অজ্ঞাতনামা আসামি করে মেহেন্দিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ এস আই রফিকুল ইসলাম গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। মেহেন্দিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান , এ বিষয় লিখিত অভিযোগ পাওয়া গেছে । তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews