1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে নার্সিং শিক্ষার্থীর গলায় ফাঁস: লাশ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশালে নার্সিং শিক্ষার্থীর গলায় ফাঁস: লাশ উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ১৭০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশাল নগরীর একটি প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠানের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শহরের সিঅ্যান্ডবি রোডস্থ ডিডাব্লিউএফ নার্সিং কলেজের শিক্ষার্থী লামিয়া আক্তার সায়েমা (২২) ওই এলাকার মো. সুলতানের ভবনের তিন তলার ছাত্রী নিবাসের নিজ কক্ষে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গলায় ফাঁস দেন। সহপাঠীরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়ার পুর্বে মৃত্যুবরণ করেন। বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশ এই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, শিক্ষার্থী নগরীর সিঅ্যান্ডবি রোডের ডিডাব্লিউএফ নার্সিং কলেজের ডিপ্লোমা তৃতীয় বর্ষের ছাত্রী এবং বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের অর্জুন মাঝি গ্রামের শাজাহান মোল্লার মেয়ে।

ডিডাব্লিউএফ নার্সিং কলেজের শিক্ষক সুদীপ কুমার নাথ জানান, শিক্ষার্থী সায়মার ইন্টার্নি করতে সহপাঠীদের সাথে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার কথা ছিল। কিন্তু সকলে সেখানে গেলে তিনি না গিয়ে মো. সুলতানের ভবনের তিন তলার ছাত্রী নিবাসে অবস্থান করছিলেন। রাত সাড়ে ৮টার দিকে সহপাঠীরা এসে তাকে ফ্যানের সাথে ঝুলতে দেখে ডাক-চিৎকার দেয়। তখন স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু জরুরি বিভাগের চিকিৎসকেরা পরীক্ষা করে সায়মাকে মৃত ঘোষণা করেন।

তবে শিক্ষার্থী কী কারণে বা কেন আত্মহত্যা করেছেন তা প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত হতে পারেনি।

শেবাচিম হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মাইনুল জানান, শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি গ্রামের বাড়ি বাবুগঞ্জে স্বজনদের খবর দেওয়া হয়েছে।

ময়নাতদন্ত রিপোর্ট পেলে তরুণীর মৃত্যুরহস্য জানা যাবে, মন্তব্য করেন পুলিশ কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews