1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
উত্তরায় গার্ডার পড়ে প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

উত্তরায় গার্ডার পড়ে প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত

  • প্রকাশিত : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৪৭৫ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক।।

রাজধানীর উত্তরার জসীমউদ্দীন সড়কে বিআরটি প্রকল্পের একটি গার্ডার পড়ে প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও দুইজন আহত হন।

 

আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে জসীমউদ্দীন সড়কের প্যারাডাইস টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রুবেল (৫০) ঝর্ণা (২৮) জান্নাত (৬) ও জাকারিয়া (২)। আহত হৃদয় (২৬) ও রিয়া মনিকে (২১) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,  প্রকল্পের কাজ চলার সময় একটি গার্ডার প্রাইভেটকারের ওপর পড়ে। এতে ঘটনাস্থলে চারজন মারা যান। এ ঘটনায় দুইজন গুরুতর আহত হন।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, চারজনের লাশ গাড়ির ভেতরে ছিল। এছাড়া আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews