1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল/ তিন ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

বরিশাল/ তিন ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

  • প্রকাশিত : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ৩৪৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ব‌বি) গণিত বিভাগের ছাত্র ও ছাত্রলীগ কর্মী মহিউদ্দিন আহমেদ সিফাতকে হলে ঢুকে কুপিয়ে জখমের ঘটনায় একই প্রতিষ্ঠানের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পু‌লিশ।

গ্রেপ্তাররা হলেন, বিশ্ববিদ‌্যালয়ের শিক্ষার্থী আলীম সালেহী, রিয়াজ উদ্দিন মোল্লা এবং শামীম সিকদার। তারা সবাই ববি ছাত্রলীগের পৃথক গ্রুপের নেতৃত্বে আছেন। এছাড়া বাকি আসামিদেরও গ্রেপ্তারে চেষ্টা চলছে।

এর আগে বুধবার (২৫ জানুয়ারি) সকালে হামলার ঘটনায় আহত শিক্ষার্থী মহিউদ্দিন আহমেদ সিফাত বাদী হয়ে এক‌টি মামলা করেছেন। মামলা‌য় সাতজনের নাম উল্লেখ করে আরও আটজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নগরীর বি‌ভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পু‌লিশ। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা ওই মামলার এজাহারভুক্ত আসামি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews