1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোট সুষ্ঠু করতে ৭ দফা দাবি বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী সমিতির - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

ভোট সুষ্ঠু করতে ৭ দফা দাবি বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী সমিতির

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৭ 0 বার সংবাদি দেখেছে

বুধবার জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানিয়ে ফোরাম নেতারা বলেন, গত কয়েক বছর ধরে বরিশাল আইনজীবী সমিতিতে প্রশ্নবিদ্ধ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটের বুথ দখলে রাখছেন ক্ষমতাসীন দলের আইনজীবীরা। ভোটারদের ব্যালট দেখিয়ে ভোট দিতে বাধ্য করা হচ্ছে। এমনকি গোপন কক্ষে ভোট দিলেও বাক্সে ব্যালট পেপার ফেলার আগে তা খুলে তাদের দেখাতে হয়। ফলে নির্বাচন নিয়ে সাধারণ আইনজীবীরা আগ্রহ হারিয়ে ফেলেছেন।

এসব ঘটনায় ফোরাম নেতারা এ বছর গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সাত দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো- সমিতির শহীদ আবদুর রব সেরনিয়াবাত ভবনের দোতলার হলরুম অথবা জেলা আদালত চত্বরে ভোটগ্রহণ; ভোটকক্ষে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন; নির্বাচনী বুথে অ্যানড্রয়েড ফোন নিষিদ্ধ; দুই জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ; কোনো দলের হেভিওয়েট নেতা ভোট দিতে গেলে তার সঙ্গে অন্য কারও নির্বাচনী কক্ষ প্রবেশ নিষেধ; নির্বাচনী কক্ষের দরজা-জানালা খোলা রাখা এবং সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক প্রার্থীদের একজন করে নির্বাচনী এজেন্ট নিয়োগ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয়বাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি অ্যাডভোকেট মহসিন মন্টু। এ সময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার শিরিনসহ অন্য আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ৯ ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতির নির্বাচন। বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত পৃথক দুটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews