1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ওসমানী বিমানবন্দরে উড্ডয়নের সময় ফেটে গেল বিমানের চাকা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ওসমানী বিমানবন্দরে উড্ডয়নের সময় ফেটে গেল বিমানের চাকা

  • প্রকাশিত : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৬ 0 বার সংবাদি দেখেছে
সিলেট প্রতিনিধি // সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী নিয়ে উড্ডয়নের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের চাকা ফেটে গেছে। এতে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সাময়িক বন্ধ হয়ে পড়ে।

শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তাৎক্ষণিকভাবে বিমানটি রানওয়ে থেকে ফিরিয়ে এনে যাত্রীদের নিরাপদে নামানো হয়েছে।

১০০ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের একটি অভ্যন্তরীণ ফ্লাইট (বিজি-৬০২) ঢাকার উদ্দেশে যাওয়ার কথা ছিল। বিমানটি যাত্রী নিয়ে রানওয়েতে গেলে উড্ডয়ন করার ১০০০ মিটারের মধ্যে চাকা ফেটে যায়।

বিমানের চাকা মেরামত চলছে। সেটি ঠিক হলে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করবে বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews