1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
অনুমতি মিলেছে, শুক্রবার ঢাকায় আসছেন নোরা ফাতেহি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল ১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

অনুমতি মিলেছে, শুক্রবার ঢাকায় আসছেন নোরা ফাতেহি

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৪৪৪ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // অবশেষে ঢাকায় আসছেন ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহি। সোমবার (৭ নভেম্বর) তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ঢাকায় আসার অনুমতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, মন্ত্রণালয় শিল্পীর আগমনের অনুমতি দিয়েছে। উইমেন লিডারশিপ করপোরেশন এর এক আবেদনের প্রেক্ষিতে ‘বাংলাদেশে নারী ক্ষমতায়ন’ শীর্ষক গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ডের একটি ডকুমেন্টারি শুটিংয়ের জন্য ভারতীয় এই শিল্পীকে ঢাকায় আসার অনুমতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে উইমেন লিডারশিপ করপোরেশনের সভাপতি ইশরাত জাহান মারিয়া বলেন, নোরা ফাতেহি আমাদের একটি ডকুমেন্টারির শুটিংয়ে অংশ নেবেন। আমাদের একটি অনুষ্ঠান আছে সেটিতে তিনি থাকবেন। মূলত মন্ত্রণালয়ের কাছে সেভাবেই আমরা অনুমতি চেয়েছি। মন্ত্রণালয় আমাদের অনুমতি দিয়েছে। ১৮ নভেম্বর নোরা ফাতেহিকে নিয়ে আমাদের অনুষ্ঠানটি যথা সময়ে হবে। তবে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এর বাইরে কোন অনুষ্ঠানে তিনি অংশ নিতে পারবেন না।

এর আগে নোরা ফাতেহির ঢাকার মঞ্চে নাচার সকল প্রস্তুতি শেষ হলেও অনুমতি দেয়নি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ১৭ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার বাংলাদেশ সফরের অনুমতি বাতিল করেছিল মন্ত্রণালয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews