
আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার প্রয়াত হাবিবুর রহমান খানের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘কেবল সাংবাদিক হিসেবে নয়, একজন মানুষ হিসেবে হাবীব ছিলেন অনন্য, যাকে না ভালোবাসে পারা যায় না। কেবল তাই নয়, পেশাগত জায়গায় তিনি ছিলেন নির্মোহ। সত্য প্রকাশে অদম্য ও অবিচল।’
বিএনপির মহাসচিব বলেন, ‘হাবীবের স্মৃতিসভায় এসে কথা বলতে হবে এটি কখনো ভাবিনি। অল্প সময়েই তার বন্ধুসুলভ আচরণ আমাকে বিমোহিত করেছে। তিনি এক সময় জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও সাংবাদিকতার সঙ্গে দলীয় রাজনীতিকে মেলাতেন না। পেশাগত চেতনায় আত্মবিশ্বাসী থেকে সত্য প্রকাশে দ্বিধা করতেন না।’
তিনি আরও বলেন, ‘খুব আক্ষেপ হয় আমি তার জানাজায় যেতে পারিনি, বাসায় গিয়ে পরিবারের খোঁজ নিতে পারিনি। তবে আমার বিশ্বাস, অনেক কষ্টের মধ্যেও তার পরিবার উঠে দাঁড়াবে। আমরাও সবসময় তার পরিবারের পাশে আছি। যেকোনো সহায়তা দিতে প্রস্তুত আছি। তার আত্মার মাগফিরাত কামনা করছি, পরপারে আল্লাহ তাকে ভালো রাখুন।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হাবীবের স্মৃতিচারণ করে বলেন, ‘হাবীব আমাদের আগে চলে যাওয়ার কথা নয়। সে বয়সে আমার ছোট হলেও কর্মে ছিলেন অনেক বড়। মৃত্যুর দুদিন আগেও হাবীবুরের সঙ্গে দীর্ঘ কথা হয়েছে। তখনো বুঝিনি হাবীবের সঙ্গে সেটাই হবে আমার শেষ দেখা। রাজনীতিবিদদের সঙ্গে সাংবাদিকদের ভালো সম্পর্কে থাকে। এ সম্পর্ক বজায় রাখতে হাবীবের কোনো ব্যত্যয় ঘটেনি।’
রুহুল কবির রিজভী বলেন, ‘১/১১-এর দুঃসময়ে তার নির্ভীক দায়িত্ব অন্য সাংবাদিকদেরও অনুপ্রাণিত করেছে।’
সাংবাদিক মঈন উদ্দিন খানের পরিচালনায় শোকসভায় আরও বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রয়াত হাবিবুর রহমান খানের স্ত্রী ফারজানা মাহমুদ সনি, বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম, তাবিথ আউয়াল, বজলুল করিম চৌধুরী আবেদ, রফিক সিকদার, সাংবাদিক মহিউদ্দিন খান মোহন, এনাম আবেদীন, সাংবাদিক নেতা এম আব্দুল্লাহ, খুরশিদ আলম, শহিদুল ইসলাম, মুরসালিন নোমানী, ইলিয়াস হোসেন, শাখাওয়াত হোসেন বাদশা, রফিকুল ইসলাম আজাদ, রাশেদুল হক, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহবুবুল হাসান পিংকু, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ।
স্মৃতিচারণ অনুষ্ঠানে অংশ নেন- সাংবাদিক শাহাবুদ্দিন চৌধুরী, হাসান শিপলু, মাসুম মোল্লা, শফিকশাফি, নজরুল ইসলাম, আরিফুজ্জামান মামুন, মনিরুল ইসলাম, মাহমুদুল হাসান, গাইছুল আজম বিপু, রুমানা জামান, আব্দুর রহমান জাহাঙ্গীর, শাসমুল ইসলাম প্রমুখ।