1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আইপিএল নিলামে মাহমুদউল্লাহসহ ৮ ক্রিকেটার, নেই সাকিব-লিটন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

আইপিএল নিলামে মাহমুদউল্লাহসহ ৮ ক্রিকেটার, নেই সাকিব-লিটন

  • প্রকাশিত : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৬ 0 বার সংবাদি দেখেছে
ক্রীড়া ডেস্ক // ২০২৪ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন আসরের নিলামের জন্য বানানো হয়েছে প্লেয়ার ড্রাফট। আসরে ভারতসহ বিশ্বের ১১৬৬ পুরুষ ক্রিকেটার ও ১৬৫ নারী ক্রিকেটার নিজেদের নাম জমা দিয়েছেন। সেখানে আছে মাহমুদউল্লাহ রিয়াদসহ ৬ বাংলাদেশি পুরুষ ক্রিকেটার ও দুই নারী ক্রিকেটারের নাম। তবে এবারের আইপিএল ড্রাফটে নাম দেননি টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

সাকিব আল হাসান ক্রিকেটের বাইরে রাজনীতিতেও যুক্ত হয়ে সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। এ কারণেই বাংলাদেশের সেরা তারকা নিজেকে গুটিয়ে নিয়েছেন। এছাড়া আইপিএল চলাকালে বাংলাদেশ জাতীয় দলেরও খেলা রয়েছে। সবমিলিয়ে বলা যায় বাস্তবতার কথা চিন্তা করেই আইপিএল থেকে সরে এসেছেন তিনি।

ড্রাফট ঘোষণার আগেই সাকিব আল হাসান ও লিটন দাসকে ছেড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এরপর দুই বাংলাদেশি ক্রিকেটার নেই আইপিএলের ড্রাফটেও।

নারী আইপিএলের নিলাম আগামী ৯ ডিসেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে। আর দুবাইয়ে পুরুষ আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলের ড্রাফটে আছেন- মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মারুফা আকতার ও রাবেয়া খান। তাদের মধ্যে সর্বোচ্চ মুস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি।

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews