1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আওয়ামী লীগের শান্তি সমাবেশে নেতাকর্মীদের ঢল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

আওয়ামী লীগের শান্তি সমাবেশে নেতাকর্মীদের ঢল

  • প্রকাশিত : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২১১ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // নির্দিষ্ট সময়ের আগেই শুরু হয়েছে ক্ষমতাসীল দল আওয়ামী লীগের শান্তি সমাবেশ। অনেক নেতাকর্মী বৃষ্টি এড়াতে সমাবেশস্থল থেকে কিছুটা দূরে আশ্রয় নেন। তবে এরমধ্যেও অনেকে বৃষ্টি উপেক্ষা করে মঞ্চের সামনেই দাঁড়িয়ে থাকেন।

বুধবার বেলা আড়াইটায় নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগেই আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ শুরু হতে না হতেই তুমুল বৃষ্টি শুরু হয়। এ সময় ছত্রভঙ্গ হয়ে যান অনেক নেতাকর্মী। আশ্রয় নেন বায়তুল মোকাররম মসজিদ ও পাশের স্টেডিয়াম মার্কেটে।

এর আগে দুপুর ২টা থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড, থানা ও মহানগর শাখার নেতাকর্মীদের সমাবেশে উপস্থিত হতে দেখা যায়। এছাড়া রাজধানীর আশেপাশের উপজেলা থেকেও নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।

তবে কিছু নেতাকর্মী নিজ নিজ জায়গাতেই দাঁড়িয়ে ছিলেন। বৃষ্টি থেকে নিজেদের রক্ষা করতে অনেকে মাথায় তুলে ধরেন বসার চেয়ার। আবার অনেকে বৃষ্টিকে বাধা মনে না করে সেখানেই সমাবেশস্থলেই অবস্থান করেন।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে’ এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় ও দুই মহানগরের নেতারা বক্তব্য দিচ্ছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews