বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার খাজুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, খাজুরিয়া গ্রামের মোঃ মতলেফ মিয়া (পিতা- ছবদের আলী মিয়া) এবং তার ছেলে মোঃ বাহাউদ্দিন মিয়া।
অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধের জেরে একই গ্রামের তারিকুল মিয়া, নয়ন মিয়া, দীন ইসলাম, মানিক মিয়া (পিতা- আইয়ুব আলী মিয়া), সেকেন্দার মিয়া, হাবিবুর মিয়া, শহিদুল মিয়া, এনামুল ও এবাদুল (পিতা- জলিল মিয়া) সংঘবদ্ধভাবে তাদের উপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে মারধর করলে বাবা-ছেলে গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী পরিবার জানায়, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে আগৈলঝাড়া থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।