1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • প্রকাশিত : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৫ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // এশিয়া কাপে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আসরে টিকে থাকতে হলে এ ম্যাচে জিততে হবে বাংলাদেশকে।

আজ রোববার গ্রুপ ‘বি’র ম্যাচে লাহোরে খেলবে দুদল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে।

এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৫ উইকেটে হেরে যায়। ফলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই।

বাংলাদেশ দলে এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে শামীম হোসেন পাটোয়ারীর। একাদশে ফিরেছেন আফিফ হোসেন ও হাসান মাহমুদ। তবে একাদশ থেকে ছিটকে গেছেন তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান ও মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, করিম জানাত, রশিদ খান, ফজলহক ফারুকী, মুজিব উর রহমান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews