1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আবদুল হামিদের দেশে ফেরা নিয়ে যা বললেন সারজিস - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আবদুল হামিদের দেশে ফেরা নিয়ে যা বললেন সারজিস

  • প্রকাশিত : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৭৪ 0 বার সংবাদি দেখেছে

বাংলার কন্ঠস্বর ডেস্ক ।। 

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশে ফিরে আসার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (উত্তরাঞ্চল) মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার অভ্যুত্থান-পরবর্তী সরকার, অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে সরকার। আমরা আমাদের জায়গা থেকে এটাই বলব— যারা এত দিন ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের যারা দোসর ছিল, যারা তাদের ফ্যাসিস্ট হয়ে উঠতে সহযোগিতা করেছে— তাদের সামগ্রিক বিষয়গুলোতে অন্তর্বর্তী সরকারের কঠোর হস্তক্ষেপ চাই এবং এটা যেন আইনগত প্রক্রিয়ায় হয়।

সোমবার (৯ জুন) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে চা চক্র শেষে সাংবাদিকের তিনি এসব কথা বলেন।

এসময় সারজিস বলেন, আমরা এ বিষয়টি অন্তর্বর্তী সরকারের সামগ্রিক যে স্টেপ এবং কী পদক্ষেপ নিচ্ছেন তারা—আমরা এ বিষয়টি অবজার্ভ করছি। আমরা বিশ্বাস করি, তারা অন্তত এসব প্রশ্নে তাদের জায়গা থেকে তাদের শক্ত অবস্থান সব সময় তাদের কাজের মাধ্যমে ব্যক্ত করবেন।

 

নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আমরা সবসময় দেখে এসেছি নির্বাচনের সময়ে ক্ষমতার অপব্যবহার করা হয়, কালো টাকার-পেশিশক্তির ব্যবহার করা হয়।

 

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সম্পর্কে তিনি বলেন, আমরা এ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে চাই। যেখানে ছোট দল হোক, বড় দল হোক সবাই তাদের জায়গা থেকে স্বচ্ছ এবং সুষ্ঠু একটি নির্বাচনে একদম সক্রিয় এবং সয়ংসম্পূর্ণভাবে অংশগ্রহণ করতে পারবে।

সরকারকে উদ্দেশ করে সারজিস আলম বলেন, নির্বাচনে কেউ যেন কারো দ্বারা ক্ষমতার অপব্যবহারের শিকার না হয় যেমন- ভোটকেন্দ্র দখল, ব্যালট চুরি, এ টাইপের ঘটনাগুলো যেন আমরা আগামীর বাংলাদেশে কোনো নির্বাচনে না দেখি। এ অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন এবং বিচার বিভাগ নির্বাচনকালে যেন পেশাদারত্বের পরিচয় দেয় সেটা নিশ্চিত করতে হবে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews