1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আবার নাটকে মেহজাবীনের বোন মালাইকা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

আবার নাটকে মেহজাবীনের বোন মালাইকা

  • প্রকাশিত : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৭৬ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন প্রতিবেদক // অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী নিজের প্রথম দুই নাটকে ফারহান আহমেদ জোভান ও ইয়াশ রোহানের সঙ্গে অভিনয় করেছেন। এবার পর্দায় পার্থ শেখের সঙ্গে তার রসায়ন দেখা যাবে। ‘অনুতপ্ত’ নামের নতুন একটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা।

মালাইকার প্রথম দুটি নাটক ‘সন্ধিক্ষণ’ ও ‘ক্ষতিপূরণ’ পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার প্রযোজনায় ‘অনুতপ্ত’র রচনা ও পরিচালনা করেছেন কেএম সোহাগ রানা।

নিজের নতুন নাটক প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি একটি পরিবারের গল্প। এতে প্রাধান্য পেয়েছে ছেলের প্রতি বাবার দায়িত্ব। সেসঙ্গে রয়েছে তরুণ-তরুণীর প্রেম। দর্শকরা এই গল্পের সঙ্গে সহজেই নিজেদের সম্পৃক্ত করতে পারবেন আশা করি।’

নাটকটিতে বাবার ভূমিকায় ইন্তেখাব দিনার ও মায়ের চরিত্রে অভিনয় করেছেন দীপা খন্দকার। এছাড়াও আছেন শিবা শানু, তানজিম হাসান অনিকসহ অনেকে। সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে নাটকের দৃশ্যধারণ করা হয়েছে। চিত্রগ্রহণে রাজু রাজ।

শিগগিরই ‘অনুতপ্ত’ প্রচার হবে সিনেমাওয়ালা’র ইউটিউব চ্যানেলে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews