1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আবাসনে দুই শতাধিক শিশুকে দিনব্যাপী ফ্রি চিকিৎসা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

আবাসনে দুই শতাধিক শিশুকে দিনব্যাপী ফ্রি চিকিৎসা

  • প্রকাশিত : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৮২ 0 বার সংবাদি দেখেছে

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি // বরগুনার পাথরঘাটায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প হোগলা বাসা আবাসনে দিনব্যাপী ফ্রী চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এ সময়ে অন্তত দুই শতাধিক শিশুকে বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়। আজ শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা আবাসনে এ চিকিৎসা দেয়া হয়।

উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, বিশেষ অতিথি ছিলেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকনুজ্জামান খান, চিকিৎসা সেবা দেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা, মেডিকেল অফিসার ডা.জাহিদ হাসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুশীলনের ট্রেনিং ও মনিটরিং অফিসার সজিব রহমান, উপজেলা ম্যানেজার জগন্নাথ রায়, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।

ইউএনও রোকনুজ্জামান খান বলেন, আবাসনে সবচেয়ে হতদরিদ্র মানুষের বসবাস। তাদের ফ্রি চিকিৎসা দেয়া অবশ্যই ভালো কাজ। তবে একদিনের জন্য নয়, সব সময় যাতে এ সেবা অব্যহত থাকে আয়োজকদের প্রতি আহ্বান জানান। মেডিকেল অফিসার জাহিদ হাসান বলেন, এখানে অধিকাংশ শিশু ঠান্ডা, পানিবাহিত এবং মৌসুম পরিবর্তন জনিত নানা রোগে আক্রান্ত। আমরা জটিল সমস্যা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews