1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 লড়াই শুরু, টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 লড়াই শুরু, টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ 0 বার সংবাদি দেখেছে

ক্রীড়া প্রতিবেদক // টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সাদা পোশাকে রঙিন পারফরম্যান্সের পর এবার টাইগারদের সামনে সাদা বলের চ্যালেঞ্জ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি হচ্ছে দুই দল।

চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশ একাদশ-

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহিদ হৃদয়, জাকের আলি, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

আয়ারল্যান্ড একাদশ-

পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটকিপার), কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডেয়ার, ব্যারি ম্যাককার্থি, ম্যাথিউ হামফ্রিস, জশ লিটল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews