1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আরআরএফ বরিশাল পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

আরআরএফ বরিশাল পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল প্রতিনিধি: পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, পেশাদারিত্ব ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে রিজার্ভ রেঞ্জ ফোর্স (আরআরএফ) বরিশালের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টায় আরআরএফ বরিশাল পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ প্যারেড অনুষ্ঠিত হয়। এতে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন আরআরএফ বরিশালের কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) মো. আব্দুস সালাম রিমন।

প্যারেড পরিদর্শনকালে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের প্যারেড দক্ষতা, শারীরিক ফিটনেস ও টার্নআউট মূল্যায়ন করা হয়। এ সময় চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন কমান্ড্যান্ট। পরে ব্যবহৃত যানবাহন পরিদর্শন করেন তিনি।

কমান্ড্যান্ট মো. আব্দুস সালাম রিমন বলেন, মাস্টার প্যারেড পুলিশের শৃঙ্খলার একটি গুরুত্বপূর্ণ অংশ। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন আচরণ থেকে সবাইকে বিরত থাকতে হবে। স্মার্ট পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে শৃঙ্খলা বজায় রাখার বিকল্প নেই।

তিনি ড্রেস রুলস মেনে পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা ও পরিচ্ছন্নতা বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং সরকারি সম্পদের সঠিক ও মিতব্যয়ী ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতন থাকা এবং জনসাধারণের সঙ্গে উত্তম ব্যবহার ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করতে সদস্যদের নির্দেশনা দেন তিনি।

মাস্টার প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন আরআরএফ বরিশালের আরআই মুকুল চন্দ্র ঘোষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews