1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আশুলিয়ায় প্রেমিকের বাড়ি গিয়ে তরুণীর মৃত্যু, মরদেহ নিয়ে থানায় স্বজনরা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

আশুলিয়ায় প্রেমিকের বাড়ি গিয়ে তরুণীর মৃত্যু, মরদেহ নিয়ে থানায় স্বজনরা

  • প্রকাশিত : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২১০ 0 বার সংবাদি দেখেছে

খোকন হাওলাদার, আশুলিয়া প্রতিনিধি (ঢাকা) // ঢাকার আশুলিয়ায় প্রেমিকের বাড়ি গিয়ে রিয়া আক্তার নামে এক কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। তাকে বাড়ির ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের। এ ঘটনায় মামলার দাবিতে মরদেহ নিয়ে থানায় বিক্ষোভ করেছেন তারা।

মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়া থানার সামনে মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিয়ে বিক্ষোভ করেন স্বজনরা। রিয়া আশুলিয়ার গাজীরচট এলাকার মনির হোসেনের মেয়ে ও সাভার লিজেন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

স্বজনদের অভিযোগ, একই কলেজের কাউছার নামে এক সহপাঠীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল রিয়ার। সোমবার ফোন পেয়ে রিয়া কাউছারের বাসার ছাদে যায়। চারতলা ছাদ থেকে ফেলে তাকে হত্যা করেন কাউছার। বিষয়টি থানায় অভিযোগ দিলেও পুলিশ মামলা না নিয়ে সময় ক্ষেপণ করেন। পরে মরদেহ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়া থানায় হাজির হন স্বজনরা। মামলার নেওয়ার দাবি জানান তারা। পরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা নেওয়ার আশ্বাস দিলে স্বজনরা থানা এলাকা ত্যাগ করেন।

রিয়ার বোন কেয়া আক্তার বলেন, আমার বোনকে বাসা থেকে ডেকে নিয়ে যায় কাউছার। সেখানেই কৌশলে ছাদ থেকে ফেলে হত্যা করে। এরপর থেকেই আমরা এসআই নূর খানের সঙ্গে যোগাযোগ করছি মামলা নেওয়ার জন্য। কিন্তু তিনি মামলা না নিয়ে আমাদের ঘুরাচ্ছেন। মামলা নিয়ে গড়িমসি করছেন। উপায় না পেয়ে আজ মরদেহ নিয়েই থানায় এসেছি।

বিষয়টি নিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নূর খানের সঙ্গে কথা বলতে গেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে অসদাচরণ করেন। এ সময় তিনি বলেন, চারতলা ভবনের ছাদ থেকে ওই মেয়েটা পড়ে মারা গেছে। আমি তদন্ত করছি। সিসিটিভি ফুটেজ নিয়া আসছি। সাংবাদিকরা ১৪ বছরেও পারবো এটা কালেক্ট করতে? আমি সাংবাদিকতায় পিএইচডি করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থাইকা। আমিতো সাংবাদিকগো তথ্য দেই না। এটাতো মামলা হবে গতকালই সিদ্ধান্ত হইছে।

লাশ বহনকারী মাইক্রোবাসের চালক মাহফুজ হাসান বলেন, আমি থানার সামনে মরদেহের গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ এসআই নূর খান এসে আমার সঙ্গে খারাপ আচরণ করে দ্রুত মরদেহ নিয়ে যেতে বলেন। একজন পুলিশের কাছে এরকম আচরণ আশা করিনি। আমিতো মরদেহ নিয়ে এসেছি। এখানে আমার কি দোষ?

তবে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা হচ্ছে। সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের বিষয়টা আমি দেখছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews