1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ইয়াবাসহ যুবলীগ সদস্য আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

ইয়াবাসহ যুবলীগ সদস্য আটক

  • প্রকাশিত : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২১৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোজাম্মেল হককে (৪০) ইয়াবাসহ আটক করেছে পুলিশ। শনিবার (১১ নভেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন খালিয়াজুরী থানার ওসি মো. খাইরুল বাশার। তিনি জানান, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় যুবলীগ সদস্য মোজাম্মেল হককে শনিবার সকালের দিকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

এরআগে, গত শুক্রবার রাত ৯টার দিকে মোজাম্মেল নিজের দোকানে ইয়াবা বেচা-কেনার সময় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল সাকিব তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা জব্দ করা হয়। এ বিষয়ে উপজেলা যুবলীগের আহবায়ক আরিফুল ইসলাম ফালাকের সঙ্গে কথা হলে তিনি জানান, শনিবার যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শেষে জেলা কমিটির সঙ্গে পরামর্শক্রমে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নেত্রকোণা জেলা যুবলীগের আহবায়ক মাসুদ খান জনি জানান, উপজেলা কমিটির আহবায়কের সঙ্গে কথা বলে সাময়িকভাবে বহিস্কার করা হবে। পরবর্তীতে মোজাম্মেল হক নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারলে সেক্ষেত্রে তাকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews