1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঈদের আনন্দ ভাগাভাগি: জাঙ্গালিয়ায় ৩২০ পরিবারকে মাংস উপহার দিলেন সোহাগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশালে বিশেষ অভিযানে মাদকসহ ৭ জন গ্রেফতার ঈদের আনন্দ ভাগাভাগি: জাঙ্গালিয়ায় ৩২০ পরিবারকে মাংস উপহার দিলেন সোহাগ সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার দখল ও দূষণে মৃতপ্রায় বরিশালের ২৩ নম্বর ওয়ার্ডের খালগুলো মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক হিজলায় ধূলখোলা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ঈদের দিনেও নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত হাফেজিয়া মাদ্রাসা, সহায়তার আবেদন ​ কোরবানির বদলে চিড়িয়াখানায় জায়গা হলো ‘ডোনাল্ড ট্রাম্পের’! জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে মুসল্লিদের ঢল

ঈদের আনন্দ ভাগাভাগি: জাঙ্গালিয়ায় ৩২০ পরিবারকে মাংস উপহার দিলেন সোহাগ

  • প্রকাশিত : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলার ৯নং জাঙ্গালিয়া ইউনিয়নের ৩২০টি অসহায় ও অতিদরিদ্র পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছেন সাবেক ছাত্রনেতা, বর্তমান বিএনপি নেতা ও সমাজসেবক মুনতাসীর মামুন সোহাগ।

শুক্রবার (২৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত জাঙ্গালিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী আমিরগঞ্জ বাজার এলাকায় এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। সোহাগের ব্যক্তিগত উদ্যোগে ২টি গরু কোরবানি করে ইউনিয়নের বিভিন্ন গ্রামের এতিম, বিধবা ও নিম্নআয়ের মানুষের হাতে নির্ধারিত পরিমাণে মাংস তুলে দেওয়া হয়।

বিতরণ কার্যক্রমে মুনতাসীর মামুন সোহাগ নিজেই উপস্থিত থেকে দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় পুরো আয়োজন তদারকি করেন। পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী সুশৃঙ্খলভাবে সুবিধাভোগীদের মাঝে মাংস বিতরণ করা হয়।

কোরবানির মাংস পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় অসহায় পরিবারগুলো। মাংস নিতে আসা বৃদ্ধ রহমান বলেন,
“আমরা গরিব মানুষ। কোরবানি দেওয়ার সামর্থ্য নেই। সোহাগ ভাই আমাদের ডেকে এনে সম্মানের সঙ্গে মাংস দিয়েছেন। আল্লাহ উনার মঙ্গল করুক।”

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক সুবিধাভোগী জানান, শুধু ঈদ নয়, বছরজুড়েই বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে পাশে থাকেন সোহাগ। রমজানে ইফতার বিতরণ, ঈদে বস্ত্র সহায়তা, কোরবানির মাংস বিতরণসহ বিভিন্ন সহযোগিতা নিয়মিত করে আসছেন তিনি। এছাড়া ইউনিয়নের প্রতিটি মসজিদে আর্থিক অনুদান এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য পোশাক বিতরণও করেছেন বলে জানান তিনি।

এ বিষয়ে মুনতাসীর মামুন সোহাগ বলেন,
“অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাটাই সবচেয়ে বড় আনন্দ। মানবিক কাজের অনুপ্রেরণা পেয়েছি মেহেন্দিগঞ্জ-হিজলার কৃতী সন্তান রাজিব আহসানের জনকল্যাণমূলক কর্মকাণ্ড দেখে। মানুষের পাশে থাকতে চাই সবসময়।”

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে জাঙ্গালিয়া ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন মুনতাসীর মামুন সোহাগ। তার এ ধরনের উদ্যোগ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews