1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
একটি ইলিশ বিক্রি হলো সাড়ে ৪ হাজার টাকায় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

একটি ইলিশ বিক্রি হলো সাড়ে ৪ হাজার টাকায়

  • প্রকাশিত : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ২৩৯ 0 বার সংবাদি দেখেছে
লালমোহনে দুই কেজি দুইশ গ্রামের একটি ইলিশ মাছ ৪ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর মৎস্যঘাটে নিলামের মাধ্যমে বিক্রি হয় মাছটি।

নাজিরপুর মৎস্যঘাটের আড়তদার মনিরুল ইসলাম জানান, জামাল মাঝির ট্রলারের জেলেরা বুধবার রাতে তেঁতুলিয়া নদীতে মাছ শিকারে যান। দেবিরচর সংলগ্ন তেঁতুলিয়া নদীতে মাছ ধরার সময় তাদের জালে অন্যান্য মাছের সঙ্গে এ মাছটিও উঠে। পরে তারা সকালে অন্য মাছের সঙ্গে এই ইলিশ মাছটিও ঘাটে নিয়ে আসেন। তখন এটি ভিন্নভাবে নিলামে তোলা হলে সর্বোচ্চ দাম ৪ হাজার ৬০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন জামাল সিকদার নামের এক ব্যক্তি। মাছটির পেটে ডিম থাকায় দাম একটু কম।

এ বিষয়ে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, বৃষ্টি হওয়ায় জেলেরা এখন নদীতে মোটামুটি ভালো মাছ পাচ্ছেন। কয়েকদিনের মধ্যে নদীতে জেলেরা আরো অধিক মাছ পাবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews