1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
একসাথে জন্ম নেয়া পাঁচ শিশুর কেউ বেঁচে নেই - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

একসাথে জন্ম নেয়া পাঁচ শিশুর কেউ বেঁচে নেই

  • প্রকাশিত : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২১১ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // গত ১২ অক্টোবর (বৃহস্পতিবার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসাথে পাঁচ নবজাতকের জন্ম দিয়েছেন এক নারী। গাইনি ওয়ার্ডে নরমাল ডেলিভারির মাধ্যমে জন্ম হয় ১ ছেলে ও ৪ মেয়ে শিশুর।

তবে ভূমিষ্ঠ হওয়া নবজাতকদের ওজন কমসহ জটিলতার কারণে এনআইসিইউতে রাখা হয়ছিলো। ২৮ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় একসাথে জন্ম নেয়া পাঁচ শিশুর মধ্যে বেঁচে থাকা একমাত্র শিশুটিও অবশেষে মারা গেলো।

বৃহস্পতিবার দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে নিশ্চিত করেছেন, নবজাতক বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ডা. সাবিহা সুলতানা।

তিনি বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু শিশুটিকে বাঁচানো যায়নি। শিশুগুলো অপরিপক্ব অবস্থায় মাত্র ২৬ সপ্তাহ বয়সে জন্ম নিয়েছিলো, ওজনও ছিলো কম।

গত ১২ অক্টোবর সকাল ১০টায় ঢামেকের গাইনি বিভাগে নরমালে একে একে পাঁচ শিশু জন্ম দিয়েছেন নরসিংদী শিবপুর উপজেলার বান্দারদিয়া গ্রামের সিএনজি চালক মামুনের স্ত্রী মানসুরা বেগম (২২)। ওইদিন সকালেই তিনি হাসপাতালে ভর্তি হন।

জন্মের কিছু সময় পর এক শিশুর মৃত্যু হলে বাকি চার শিশুকে ভর্তি রাখা হয় নবজাতক বিভাগে এনআইসিইউতে। সেখানে একদিনে ব্যবধানে তিন শিশুর মৃত্যু হয়। বেঁচে ছিলো এক শিশু।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews