1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্টজন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্টজন

  • প্রকাশিত : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৭ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // দেশে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২১ জন বিশিষ্ট নাগরিককে ২০২৩ সালের একুশে পদক দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এবারের একুশে পদক পুরস্কারের জন্য মনোনীতদের মধ্যে রয়েছেন, অভিনেতা মাসুদ আলী খান ও শিমুল ইউসুফ, সাংবাদিক শাহ আলমগীর, চিত্রশিল্পী কনক চাঁপা চাকমা ও আবৃত্তিকার জয়ন্ত চট্টোপাধ্যায়।

রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’। মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সাল থেকে প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সরকার এ পুরস্কার দিয়ে আসছে। পুরস্কার হিসেবে প্রত্যেককে একটি স্বর্ণপদক, এককালীন অর্থ (চেক) ও একটি সম্মাননাপত্র দেয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews