1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
একুশে ফেব্রুয়ারি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নি‌র্দেশ আইজিপির - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

একুশে ফেব্রুয়ারি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নি‌র্দেশ আইজিপির

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৫ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতি‌বেদক // আসন্ন একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বৃহস্প‌তিবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক ভার্চুয়াল সভায় এ নির্দেশ দেন তি‌নি। সভায় পুলিশের সব মেট্রোপলিটন কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপার এবং অন্যান্য ইউনিটের প্রধানরা যুক্ত ছিলেন।

পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মো. মাজহারুল ইসলাম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, একুশের ভাবগাম্ভীর্য ও চেতনাবিরোধী কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় গোয়েন্দা তথ্য ও নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।

পুলিশ প্রধান বলেন, গুজবের বিষয়ে সতর্ক থাকতে হবে। গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম নিবিড় মনিটরিংয়ের নির্দেশ প্রদান করেন।

যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে দেশের বড় বড় শহরে কেন্দ্রীয় শহীদ মিনার নজরদারির আওতায় আনার নির্দেশ দেন আইজিপি।

আইজিপি আশা প্রকাশ করে বলেন, অতীতের মত এবারও দেশের সম্মানিত নাগরিকগণ একুশে ফেব্রুয়ারি নির্বিঘ্নে নিরাপদে উদযাপন করতে পারবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews