1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না: জামায়াতে আমির - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না: জামায়াতে আমির

  • প্রকাশিত : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৮ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুল রাহমান বলেছেন, ‘আলেম ওলামা ও ইসলামী দলগুলোর মাথার উপর কেউ যেন কাঠাল ভাঙ্গতে না পারে এ জন্য ঐক্যের বিকল্প নাই। সব ইসলামী দল ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না।’

আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের দ্বাদশ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

জামায়াতে আমির আরও বলেন, ‘সামনের বাংলাদেশ চলবে চব্বিশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া তরুণদের আকাঙ্ক্ষা অনুযায়ী। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল থাকবে ঐক্যবদ্ধ।’

জামায়াতে ইসলাম ছাড়াও খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে অংশ নেন বিএনপি, জামায়াত, এবিপার্টি, ইসলামি আন্দোলনসহ অন্যান্য দলের নেতাকর্মীরা।

সকাল ৯টার মধ্যেই অধিবেশন স্থলে সারাদেশ থেকে আগত কয়েক হাজার খেলাফত মজলিস ও অন্যান্য দলের প্রতিনিধিরা সমবেত হন। অধিবেশন উদ্বোধন করেন খেলাফত মজলিসের উপদেষ্টা ও সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক। সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের মুহতারাম আমির, মাওলানা আব্দুল বাছিত আজাদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews