1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ককটেলের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যুবকের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

ককটেলের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যুবকের মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২০২ 0 বার সংবাদি দেখেছে
Exif_JPEG_420
নিজস্ব প্রতিবেদক // যশোরের অভয়নগরে দুর্বৃত্তদের ছোড়া ককটেলের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে জিয়াউর রহমান (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জিয়াউর রহমান রানাগাতি গ্রামের মৃত ওহাব ফকিরের ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার রানাগাতি গ্রামের উত্তরপাড়া বটতলা বড় মসজিদের সামনে জাবের বিশ্বাসের চায়ের দোকানে চা পানের উদ্দেশ্যে আসেন জিয়াউর রহমান। এ সময় কতিপয় সন্ত্রাসী তার ওপর ককটেল নিক্ষেপ করে। এতে জিয়াউর রহমানের পেটে লেগে ক্ষতবিক্ষত হয়ে পেটের নাড়ি-ভুঁড়ি বেরিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ককটেল বিস্ফোরণের বিকট শব্দে চায়ের দোকানসহ এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এ সময় যে যার মতো ছুটে বেরিয়ে যায়। এই সুযোগে সন্ত্রাসীরা পালিয়ে যায়। অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, হত্যাকারীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনা হবে। ওসি আরো জানান, নিহত জিয়াউর রহমান চরমপন্থী দলের সদস্য ছিলেন। তার নামে থানায় চারটি মামলা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews