1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কঙ্গোতে মিলিশিয়া হামলায় নিহত অন্তত ৬৯ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মির্জা ফখরুল বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাগেরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ ভগ্নিপতির ব্রাশের আঘাতে শিক্ষক আব্দুর রহিম স্যারের চোখ জখম, পানবাড়িয়ায় উত্তেজনা-বিক্ষোভ! হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

কঙ্গোতে মিলিশিয়া হামলায় নিহত অন্তত ৬৯

  • প্রকাশিত : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১০২ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে এক মিলিশিয়া বাহিনীর হামলায় অন্তত ৬৯ জন নিহত হয়েছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

শনিবার স্থানীয় ও নিরাপত্তা সূত্রগুলো উদ্ধৃত করে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থা এ সংবাদ দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

ওই সূত্রগুলো জানায়, এপ্রিলের শেষে ইতুরি প্রদেশে হামলার এ ঘটনাটি ঘটে। কোডেকো মিলিশিয়া বাহিনীর সঙ্গে জড়িত সশস্ত্র ব্যক্তিরা হামলাটি চালায়। এলাকাটিতে নিরাপত্তা অভাব থাকায় মৃতদেহগুলো কয়েকদিন ধরে পড়েছিল।

নিরাপত্তা সূত্রগুলো মৃতের সংখ্যা ৬৯ বলে জানিয়েছে। কিন্তু স্থানীয় বেসামরিক সুরক্ষা কর্মকর্তা দিউদোনে লোসা জানিয়েছেন, এ হামলায় নিহতের সংখ্যা ৭০ জনেরও বেশি।

শনিবার এর আগে ডি আর কঙ্গোতে থাকা জাতিসংঘ মিশন দেশটির অস্থিরতা কবলিত পূর্বাঞ্চলে বেসামরিকদের লক্ষ্যস্থল করে চালানো ‘প্রাণঘাতী’ হামলার ঢেউয়ের বিষয়ে সতর্ক করেছিল।

কঙ্গোতে জাতিসংঘ শান্তি মিশন মনুস্কো জানিয়েছিল, উত্তর কিভু, দক্ষিণ কিভু ও ইতুরি প্রদেশের এলাকাগুলোতে ‘সম্প্রতি বহু বেসামরিক নিহত হয়েছে’।

খনিজ সম্পদে সমৃদ্ধ ডি আর কঙ্গো বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী, মিলিশিয়া বাহিনী ও সেনাবাহিনীর মধ্যে তিন দশক ধরে চলা সংঘাতে অস্থির হয়ে আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews