1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কলাপাড়ায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

কলাপাড়ায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ২৯৭ 0 বার সংবাদি দেখেছে

পটুয়াখালী প্রতিনিধি // পটুয়াখালীর কলাপাড়ায় লামিয়া (১২) নামের এক স্কুলছাত্রীর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে।

মৃত লামিয়া কলাপাড়া সোবাহান সিকদার মডেল একাডেমির ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। সে ইট ভাটার শ্রমিক সোহাগ হাওলাদারের মেয়ে। তার বাড়ি বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত আট মাস ধরে মৃতর পরিবার কলাপাড়ায় বসবাস করছে। শনিবার সন্ধার পর লামিয়া ঘরের দড়জা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে ঘরের বেড়া ভেঙে ভিতরে প্রবেশ করে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানা পুলিশের ওসি মো. জসিম বলেন, মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা রুজু করা হয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews