1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাউনিয়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মী-স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান বরিশালে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই ভাই আটক। ইলিশের রাজ্যেও ভরা মৌসুমে ইলিশের আকাল, প্রশ্নের মুখে মৎস্য বিভাগের নজরদারি বরিশালে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, নারী-পুরুষে চ্যাম্পিয়ন কোতোয়ালি ও কাউনিয়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কাউনিয়ায় তৎপর ওসি সনজিত বরিশালে গুরুদেবের ১০৩তম আবির্ভাব তিথি ও রাধাষ্টমী উদযাপন বাংলাবাজারে অবহেলিত শেরেবাংলা স্পোর্টিং ক্লাব সংস্কারের উদ্যোগ লালমোহনে ৩৯৩ পিস ইয়াবাসহ দুইজন আটক পুলক চ্যাটার্জির স্মরণ সভা অনুষ্ঠিত গণভোটের রায় না মানলে এক দফার আন্দোলন: মামুনুল হক

কাউনিয়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১১১ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানার বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (৯ জুন ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজীত চন্দ্র নাথের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন ১ নম্বর ওয়ার্ডের তালুকদার লেইন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে সুজন ঢালী (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পশ্চিম কাউনিয়া তালুকদার লেইনের বাসিন্দা। এ সময় তার হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আটক সুজন ঢালীর পিতা আব্দুস ছত্তার ঢালী এবং মাতা খুশী বেগম।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাউনিয়া থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews