1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাজিরহাটে উন্নয়নের নামে আশ্বাসের বাণী বাতাসে ঝুলছে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

কাজিরহাটে উন্নয়নের নামে আশ্বাসের বাণী বাতাসে ঝুলছে 

  • প্রকাশিত : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২৫ 0 বার সংবাদি দেখেছে

রাসেল কবির

 

বরিশালের কাজিরহাট থানা লতা ইউনিয়নে অধিকাংশ রাস্তাঘাট বেহাল অবস্থা। ইতিপূর্বে জনপ্রতিনিধির নজরে তেমন পরছে না। এমন একটি রাস্তা গুরুত্বপূর্ণ হলেও এ বিষয় নিয়ে কেউ ভাবছে না। লতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চর উদয়পুর গ্রামে অবস্থিত। রাস্তাটি খান বাড়ির সংলগ্ন আর্স ব্রিজ হতে পূর্ব দিকে রাস্তাটি তুলাতুলি বাজার পর্যন্ত ভাঙ্গাচুর কোথাও রাস্তার দেভে গেছে পাশাপাশি বিভিন্ন প্রজাতির লতা পাতা গাছপালা রাস্তাটি সরু হয়ে গেছে। অপরদিকে রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে খাল। প্রতিবছর খালের পানির স্রোতে রাস্তার পাড় ভেঙ্গে খালের গর্বে চলে যাচ্ছে। চরউদয় পুরবাসীর অভিযোগ রয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা এ রাস্তা দিয়ে দৈনিক শত শত লোকজন আসা যাওয়া করে। এ রাস্তাটি গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে যাওয়ার মাধ্যম। কাজিরহাট বাজার

সহ শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হয় উদয়পুরবাসী সহ বিভিন্ন স্থান থেকে আগত যাতায়াতকারীদের। রাস্তাটি অতি দ্রুত মেরামত করা অতীব জরুরী বলে মনে করেন স্থানীয় লোকজনের। এ বিষয় স্থানীয় একাধিক লোকজন জানায় নির্বাচন আসলেই বাড়ি বাড়ি এসে আমাদের সাথে জনপ্রতিনিধিরা আশ্বাস দিয়ে যায় নির্বাচনে বিজয়ী হলে প্রথমে রাস্তাটি মেরামত করে দেবে। আমাদের ভাগ্যের কি নির্মম পরিহাস নির্বাচনের পরে আর কেউ রাস্তাটি নিয়ে উন্নয়নের নামে ভাবছে না। ৮০ বছরের বৃদ্ধ মহিল সাফিয়া খাতুন এ প্রতিবেদককে জানান নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা বলেন আমাকে চেয়ারম্যান এবং মহিলা সংরক্ষিত বলেন আমাকে বিজয়ী করেন এবং মেম্বার প্রার্থী বলে আমার এলাকা আমি বিজয়ী হলে সর্বপ্রথম এলাকাবাসীর কথা ভেবে এই রাস্তাটি অবহেলিত আমি মেরামতের কাজ কাজ করব। নির্বাচন তো অনেকেই দেখলাম এ রাস্তার পরিবর্তন হয়নি। ৭০ বছর বৃদ্ধ আলমগীর হোসেন জানায় নির্বাচনের আগে ভাই ভাই নির্বাচনের পরে আর নেই এগুলো তাদের উন্নয়ন নামের নামে প্রতিশ্রুতি। এ বিষয়ে চর উদয়পুরবাসী উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়েছেন রাস্তাটি সরজমিন তদন্তপূর্বক এলাকাবাসীর কথা ভেবে যাহাতে রাস্তাটি মেরামত করে দিলে যাতায়াতে সুফল বয়ে আনতে পারে বলে জানায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews