1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাজিরহাটের ভাসানচরে বসতঘরে সিঁধ কেটে ৫ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার চুরি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

কাজিরহাটের ভাসানচরে বসতঘরে সিঁধ কেটে ৫ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার চুরি

  • প্রকাশিত : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২২ 0 বার সংবাদি দেখেছে

রাসেল কবির, মেহেন্দিগঞ্জ

বরিশালের কাজিরহাট থানার ৭ নম্বর ভাসানচর ইউনিয়নের দক্ষিণ খলিশা পার গ্রামে একটি বসতঘরে সিঁধ কেটে নগদ ৫ লাখ টাকা ও প্রায় ৪ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে।

 

গত শনিবার রাত আড়াইটার দিকে মামুন রাড়ির বসতঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী ময়না বেগম অভিযোগ করেন, রাতে স্বামী বাড়িতে না থাকায় ছোট বোন ও দুই সন্তানকে নিয়ে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন তিনি। এ সময় শরীরে কারও স্পর্শ অনুভব করে ঘুম ভাঙলে একই বাড়ির জামাল চৌকিদার ও পাশের বাড়ির সোহেল হাওলাদারকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন বলে দাবি করেন তিনি।

 

ময়না বেগমের ডাক-চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসেন। পরে ঘরে ঢুকে স্টিলের আলমারি ভাঙা এবং আসবাবপত্র ও কাপড়চোপড় এলোমেলো অবস্থায় দেখতে পান। তাঁর অভিযোগ, আলমারির ড্রয়ার থেকে নগদ ৫ লাখ টাকা, এক জোড়া রুলি, এক জোড়া কানের ঝুমকা ও একটি চেইনসহ প্রায় ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে চোরেরা।

 

একই বাড়ির বাসিন্দা রেজাউল হাওলাদার জানান, রাতে চিৎকার শুনে ঘুম ভেঙে ঘটনাস্থলে গিয়ে ঘরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান।

 

এ ঘটনায় গত রবিবার ময়না বেগমের শ্বশুর সাত্তার বাদী হয়ে কাজিরহাট থানায় চুরির মামলা করেছেন।

 

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews