1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাদের কোথায়, বাসায় তো এলেন না: মির্জা ফখরুল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

কাদের কোথায়, বাসায় তো এলেন না: মির্জা ফখরুল

  • প্রকাশিত : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৯২ 0 বার সংবাদি দেখেছে
ঠাকুরগাঁও প্রতিনিধি // আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ঠাকুরগাঁওয়ে আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উচ্চবিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, বিভিন্ন সময় বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম মন্তব্য করতেন, ‘আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করলে, পালানোর পথ পাবে না।’

এর জবাবে ওবায়দুল কাদের বলেছিলেন,‘আমরা পালাব না। এই দেশে জন্ম নিয়েছি, এই দেশেই মরব। পালাব না। কোথায় পালাব? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব। কি, জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁওয়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠব।’

সমাবেশে ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘ওবায়দুল কাদের না পালিয়ে আমার ঠাকুরগাঁওয়ের বাড়িতে আসতে চেয়েছিলেন। এখন তিনি কোথায় পালিয়ে আছেন?’

তিনি মজার ছলে বলেন, ‘এখন ঠাকুরগাঁওয়ে আছি, আমি আপনাকে (ওবায়দুল কাদের) আমন্ত্রণ জানাচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews