1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কারও আয় অস্বাভাবিক বাড়লে ব্যবস্থা : কাদের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

কারও আয় অস্বাভাবিক বাড়লে ব্যবস্থা : কাদের

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলের কোনো নেতাকর্মীর আয় অস্বাভাবিকভাবে বেড়ে গেলে ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে না পারলেও নির্বাচনের পরে ঠিকই ব্যবস্থা নেবে দল।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বিএনপির চলমান আন্দোলনের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, জনসমর্থন না থাকায় বিএনপির আন্দোলনে মরচে ধরে গেছে। জনসমর্থন থাকলে সরকার উৎখাত করতে কোনো দলকে চোরাগুপ্তা হামলা করতে হতো না।

নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন আসনে সহিংসতার ঘটনা বিচ্ছিন্ন উল্লেখ করে সাধারণ সম্পাদক বলেন, এটি স্বাভাবিক। কোনো প্রার্থীই নির্বাচন বয়কট করবে না। এবারের নির্বাচনে কনভিন্স করে ভোটারদের ভোটকেন্দ্রে আনতে চায়।

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews