1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘কে আসল শাবনূর, কে নকল’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

‘কে আসল শাবনূর, কে নকল’

  • প্রকাশিত : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৭৩ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // দীর্ঘদিন ধরেই পরিবার নিয়ে সুদূর অস্ট্রেলিয়ায় বসবাস করছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। মাঝে মাঝে দেশে আসলেও অভিনয় থেকে অনেকটাই দূরে আছেন তিনি। শাবনূরের সবশেষ খোঁজ পাওয়া যায় ফেসবুক পাতায়। তবে এখানেও বিপত্তি! তার নামে রয়েছে অসংখ্য ভুয়া প্রোফাইল ও পেজ। বিষয়টি নিয়ে এতদিন নিশ্চুপ থাকলেও অবশেষে কথা বলেছেন এই নায়িকা। কারণ সম্প্রতি তার নামে একটি ভেরিফায়েড ফেসবুক পেজ খোলা হয়েছে, যার মালিক নন শাবনূর।

তবে ওই পেজে আসল শাবনূরের সব তথ্য ব্যবহার করা হয়েছে। পেজটি যারা নিয়ন্ত্রণ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। আজ শনিবার দুপুরে নিজ ভেরিফায়েড প্রোফাইল থেকে লাইভে আসেন শাবনূর।

তিনি বলেন, ‘আমার একটাই ফেসবুক আইডি। বাকীগুলো ভুয়া। আমি সবাইকে মন থেকে ভালোবাসি। আমার মনে কোনো কুটিলতা বা জটিলতা নেই। এটা আমার অভ্যাস। সেই জায়গা থেকে আমি আমার পেজ ভেরিফাইড করিনি। কিন্তু আমি জানি না কে বা কারা আমার পেছনে লেগেছে। কেনইবা তারা শত্রুতা করছে সেটাও আমি জানি না।’

এর আগে পেজ ভেরিফায়েড প্রসঙ্গে অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, ‘যারা আমার নামে পেজ ভেরিফায়েড করেছে, তাদের উদ্দেশ্য মোটেও সৎ নয়। এটা প্রতারণার সামিল। এই চক্র আমার নাম ব্যবহার করে নানা ধরনের অপরাধ ও অপকর্ম করতে পারে। হয়তো এরই মধ্যে করেছেও! যা আমরা কেউ জানি না। এমনকি যারা এই কাজটি করেছে, তাদের কাছে হয়তো বা আমার পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্রের তথ্যও আছে। নইলে তো ভেরিফায়েড করতে পারতো না?’

শাবনূর বলেন, ‘আমার কাছের মানুষরা পেজের বিষয়ে জানানোর পর থেকে আমি চিন্তিত। আমি ফেসবুক ব্যবহার করতাম না। তখন আমার নামে অনেক ফেসবুক আইডি বানিয়েছিল, তা নিয়ে কিছু বলিনি। পরে আমি নিজে ফেসবুক ব্যবহারের পর সবাই জানতে পেরেছেন কে আসল কে নকল। এরপর অনেকে আমাকে বলেছিল, আমি যেন ফেসবুক পেজ বা আইডি ভেরিফায়েড করে রাখি। তাহলে সবাই নিশ্চিত হতে পারবেন কে আসল শাবনূর, কে নকল। কারণ ফেসবুকে আমার নামে শত শত আইডি ও পেজ।’

শাবনূর আরও জানান, তিনি এরই মধ্যে আইনি পদক্ষেপের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। থানায় সাধারণ ডায়েরি (জিডি) শেষে এটি পুলিশের সাইবার নিরাপত্তা বিভাগের কাছেও অবহিত করবেন।

অভিনেত্রী বলেন, ‘এতে প্রতারক চক্ররা খুব একটা সুবিধা করতে পারবে না। কিন্তু আমি নিজে ফেসবুক পেজ বা আইডি ভেরিফায়েড করার বিষয়টা নিয়ে খুব একটা গুরুত্ব দেইনি। এখন মনে হচ্ছে ভেরিফায়েড করে নিলেই ভালো হতো। আমি নিশ্চিত হয়েছি, বাংলাদেশ থেকে কেউ এই পেজ চালায়। এর পেছনে একাধিক মানুষ জড়িত আছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ থাকবে, এ ধরনের প্রতারক চক্রের পরিচয় যেন তারা সামনে আনেন।’

এদিকে, আজ অভিযোগ নিয়ে হাজির হওয়ার পর আরও একটি ফেসবুক পোস্ট করেন শাবনূর। জানান, আজই তার প্রোফাইল ভেরিফায়েড করা হয়েছে। শাবনূরের কথায়, ‘আলহামদুলিল্লাহ, আমার ফেসবুক আইডি ভেরিফাইড হয়ে গেছে। সবার অনুরোধে এটা সত‍্যায়িত করে নিলাম। আশা করি এখন থেকে আমার অফিসিয়াল আইডি চিনতে কারও অসুবিধা হবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews