1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কে নির্বাচিত হলো তা নিয়ে সমস্যা নেই, নির্বাচন হোক: মির্জা ফখরুল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

কে নির্বাচিত হলো তা নিয়ে সমস্যা নেই, নির্বাচন হোক: মির্জা ফখরুল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১৫৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কে নির্বাচিত হলো তা নিয়ে সমস্যা নেই। অন্তর্বর্তী সরকারের কাছে নানা রকম প্রত্যাশা আছে মানুষের। কিন্তু সেরকম কোনো ইঙ্গিত এই সরকারের কাছ থেকে পাওয়া যাচ্ছে না।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

ফখরুল বলেন, ‘গতকাল এক সাক্ষাৎকারে বলেছিলাম অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না হলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে। এর কারণ আছে। বর্তমান সরকারের কিছু কিছু বিষয়ে মনে হচ্ছে তারা নিরপেক্ষতা পালন করতে পারছে না৷ বিএনপির আশা নিরপেক্ষতা পালন করবেন ড. ইউনূসের সরকার। দেশের সংকট মোকাবিলায় তারা কাজ করবেন।’

নানা রকম তর্ক-বিতর্ক হচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘পট পরিবর্তনের পর একটি গণতান্ত্রিক রাষ্ট্র চায় দেশের জনগণ৷ মৌলিক অধিকার, সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা হোক সেটাই তারা চান। নির্বাচন দ্রুত হোক। কেন না ১৫ বছর দেশের মানুষ নির্বাচন থেকে বঞ্চিত। এখন তারা ভোট দিতে চান।’

ক্ষমতায় যাওয়ার জন্যই নির্বাচন নয় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘রাজনৈতিক দলের সবাই নির্বাচন হওয়ার ব্যাপারে একমত। সরকারের পক্ষ থেকে সংস্কারের কথা বলছে, তাহলে কি চার-পাঁচ বছর অপেক্ষা করবো? তাহলে তো জনগণ ভোট থেকে বঞ্চিত হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews