1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কেটে গেছে ঘূর্ণিঝড় হামুনের শঙ্কা, হতে পারে ভারী বর্ষণ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

কেটে গেছে ঘূর্ণিঝড় হামুনের শঙ্কা, হতে পারে ভারী বর্ষণ

  • প্রকাশিত : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৮৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // কক্সবাজারে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘হামুন’। এতে দক্ষিণাঞ্চলের ওপর থেকে শঙ্কা কেটে গেছে বলে নিশ্চিত করেছে বরিশাল আবহাওয়া অফিস। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে বরিশাল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এরই মধ্যে হামুন কক্সবাজারে আঘাত হেনেছে। যে কারণে দক্ষিণাঞ্চলের ওপরে তেমন প্রভাব দেখা যাচ্ছে না। এই অঞ্চলের শঙ্কা কেটে গেছে। তবে ঘূর্ণিঝড় পরবর্তী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাতাসের আর্দ্রতা, গতিবেগ স্বাভাবিক রয়েছে।

এদিকে হামুন মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়ে বরিশালের বিভাগীয় কমিশনার শওকত আলী বলেন, বিভাগের ৬ জেলায় তিন হাজার ৩৭৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এছাড়া ৬ হাজার ২৪৭টি প্রাথমিক বিদ্যালয় ও ১ হাজার ৬৬টি মাধ্যমিক বিদ্যালয় আশ্রয়ের জন্য খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৫২টি মুজিবকেল্লা।

প্রস্তুত করা আশ্রয়কেন্দ্রে ১২ লাখ ৯৫ হাজার ৬১০ জন মানুষ ও ১ লাখ ৫২ হাজার ২২৭টি পশু আশ্রয় নিতে পারবে। খাদ্য সংকট কাটাতে এক হাজার ৩৮০ মেট্রিক টন চাল, নগদ ২৪ লাখ তিন হাজার টাকা, ৯৬ বান্ডিল টিন ও ২ হাজার পিছ কম্বল প্রস্তুত রাখা হয়েছে। পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট ও শুকনো খাবারের পর্যাপ্ত মজুদ রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews