1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ক্যারিয়ার সেরা বোলিংয়ের পর ম্যাচসেরা রিশাদ যা বললেন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ক্যারিয়ার সেরা বোলিংয়ের পর ম্যাচসেরা রিশাদ যা বললেন

  • প্রকাশিত : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৭৮ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // অবশেষে রিশাদ হোসেনের হাত ধরে বাংলাদেশ ক্রিকেটে একজন পারফেক্ট লেগ স্পিনারের অভাব ঘুচতে চলল। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ২ উইকেটের জয় পায় টাইগাররা। এদিন ক্যারিয়ার সের বোলিংয়ের পাশাপাশি ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন এই তরুণ।

আজ শনিবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হয়। যেখানে বোলারদের দাপটে প্রথমে ব্যাট করা শ্রীলংকাকে ১২৪ রানে থামিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে এই সংগ্রহ গড়ে লংকানরা। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ও এক ওভার বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে বাংলাদেশ।

ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে রিশাদ বললেন, ‘আমি সেরাটা দেওয়া চেষ্টা করেছি এবং নিজের শক্তির জায়গায় অটল থাকতে চেয়েছি।’

১৮ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে আজ শ্রীলংকার বিপক্ষে সেরা বোলিং করেছেন এই লেগি। চার ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। যেখানে ১৫তম ওভারে নিজের দ্বিতীয় ওভারে প্রথম উইকেটের দেখা পান রিশাদ। তাকে স্লগ সুইপ করে উড়িয়ে মারতে গিয়েছিলেন চারিথ আশালাঙ্কা। ডিপ স্কয়ার লেগে তিনি ধরা পড়েন সাকিব আল হাসানের হাতে। ২১ বলে ১৯ রান করেন আশালাঙ্কা।

পরের বলেই রিশাদ পেয়ে যান শ্রীলংকান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার উইকেট। লেগ সাইডে ঘুরিয়ে খেলতে গিয়ে আউটসাইড-এজড হন হাসারাঙ্গা। স্লিপে তার ক্যাচ নেন সৌম্য সরকার।

ধনাঞ্জয়া ডি সিলভা রিশাদের সেরা বোলিং ফিগারের পথে তৃতীয় শিকার। ফ্লাইট আর টার্নে পরাস্ত হন এই মিডল অর্ডার ব্যাটার। উইকেটের পেছনে স্টাম্পিংয়ের কাজ সারেন লিটন দাস। ধনঞ্জয়ার উইকেটের মধ্য দিয়ে সাকিব ও মেহেদী হাসানে পর তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপের এক ইনিংসে ৩ উইকেট নেন রিশাদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews