1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
খালেদা জিয়ার ১১ মামলার শুনানি ১২ অক্টোবর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

খালেদা জিয়ার ১১ মামলার শুনানি ১২ অক্টোবর

  • প্রকাশিত : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১০ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা একটি মামলাসহ মোট ১১টি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১২ অক্টোবর দিন নির্ধারণ করেছেন আদালত। আজ এসব মামলায় খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য থাকলেও অসুস্থতাজনিত কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। এর পরিপ্রেক্ষিতে তার আইনজীবী সময়ের আবেদন করলে তা মঞ্জুর করেন।

 

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান শুনানি মুলতবি করে নতুন তারিখ নির্ধারণ করেন। সরকারের নির্বাহী আদেশে কারাগারের বাইরে থাকা খালেদা জিয়াকে এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সেখানে তিনি চিকিৎসা নিচ্ছিলেন।

১১টি মামলার মধ্যে ২০১৫ সালের প্রথম ৩ মাসে অগ্নিসংযোগের অভিযোগে ১০টি এবং মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে রাষ্ট্রদ্রোহী মন্তব্যের অভিযোগে ঢাকার আদালতে একটি মামলা করা হয়।

খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গ্যাটকো, নাইকো ও বড়পুকুরিয়া কয়লাখনির মামলা ৩টি ঢাকার ৩টি বিশেষ আদালতে বিচারাধীন রয়েছে। দ্বিতীয় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে আরও দুটি মামলা বিচারাধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews