1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গাছে উঠে বৈদ্যুতিক তার পেঁচিয়ে যুবকের ‘আত্মহত্যা’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

গাছে উঠে বৈদ্যুতিক তার পেঁচিয়ে যুবকের ‘আত্মহত্যা’

  • প্রকাশিত : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৯১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // কুড়িগ্রাম পৌর শহরের রিভারভিউ স্কুলমোড়ে রাতের আঁধারে একটি গাছে উঠে বৈদ্যুতিক তার গলায় পেঁচিয়ে গাডু মিয়া (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানাপুলিশের ওসি (তদন্ত) এমআর সাঈদ।

এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়রা জানান, হঠাৎ করেই গাছের ওপর একটি শব্দ হয়। সেই শব্দ শুনেই লোকজন লাইট জ্বালিয়ে দেখতে পান গাছের ডালে বৈদ্যুতিক তার গলায় পেঁচানো এক যুবক ঝুলে আছে।

সম্ভবত ওই যুবক নিজে গাছে উঠে আত্মহত্যা করেছে। পরে খবর দেওয়া হলে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের একটি টিম এসে গাছ থেকে নিহতের লাশ নামায়। পরে তার পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হয় সদর থানা পুলিশ। সদর থানার ওসি (তদন্ত) এমআর সাঈদ বলেন, ধারণা করা হচ্ছে— ওই যুবক গাছে উঠে আত্মহত্যা করেছে। নিহতের পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। আত্মহত্যার কারণ এখনো উদ্ঘাটন করা যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews