1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ 0 বার সংবাদি দেখেছে

গাজায় ইসরায়েলি বিমান হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবারের (১৫ সেপ্টেম্বর) এ হামলাকে চলমান যুদ্ধবিরতি চুক্তির সর্বশেষ লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে ফিলিস্তিনি সূত্র।

এক চিকিৎসা সূত্র জানিয়েছে, গাজার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শেখ আজলিন এলাকায় পথচারীদের লক্ষ্য করে ইসরায়েলি একটি ড্রোন হামলা চালানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজার উত্তর-পূর্বাঞ্চল এবং উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের পূর্বাঞ্চলেও ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করেছে।

এছাড়া মধ্য গাজার দেইর আল-বালাহ ও আল-মাগাজি শরণার্থী শিবিরের পূর্বাঞ্চল এবং দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলে তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর পেছনে অবস্থান নেওয়া ইসরায়েলি সামরিক যান থেকে ব্যাপক গুলি ছোড়া হয়েছে বলে জানা গেছে।

গাজা সিটি ও খান ইউনিসের উপকূলীয় এলাকাতেও ইসরায়েলি গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর থেকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১ হাজার ৩৭২ ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ৬৫৯ জন আহত হয়েছেন।

এর আগে ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চলমান হামলায় প্রায় ৭৪ হাজার ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে উল্লেখ করা হয়েছে। দীর্ঘস্থায়ী এই হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews