1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গাজীপুরে গ্রামীণ‌ফো‌নের গ্রাহকদের নিয়ে বিশেষ আয়োজন অনু‌ষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
উজিরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত উজিরপুর ওটরা ইউনিনের চেয়ারম্যান হিসাবে মোঃ মাসুদ মোল্লারকে দেখত চায় এলাকাবাসীর জ্বালানি সংকটে স্থবির মোংলা বন্দর বাংলা নববর্ষ আয়োজনে  মোল্লাহাটে প্রশাসনের উদ্যোগে সমন্বয় সভা গাজীপুরে গ্রামীণ‌ফো‌নের  গ্রাহকদের নিয়ে বিশেষ আয়োজন অনু‌ষ্ঠিত গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে গৌরনদীতে প্রস্তুতিমুলক সভা গৌরনদীতে অটোরিকশার গ্যারেজ থেকে মেকারের অর্ধগলিত লাশ উদ্ধার গৌরনদী চর সরিকল গ্রামে মজুদ করা জ্বালানি তেল জব্দ, জরিমানা যুক্তরাষ্ট্র ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’ অর্জন করেছে: ট্রাম্প

গাজীপুরে গ্রামীণ‌ফো‌নের  গ্রাহকদের নিয়ে বিশেষ আয়োজন অনু‌ষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩৫ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক  ।।

দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন তাদের জিপিস্টার সিগনেচার গ্রাহকদের নিয়ে আয়োজন করেছে ‘জিপিস্টার সিগনেচার ক্লাব’— একটি বিশেষভাবে পরিকল্পিত আয়োজন যা গ্রাহকদের সাথে সম্পর্ককে আরও ঘনিষ্ঠ ও অর্থবহ করে তোলার একটি প্রয়াস।

অনুষ্ঠানটি সম্প্রতি গাজীপুরে একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে জিপিস্টার সিগনেচার গ্রাহকদের সাথে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অফ কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড সার্ভিস আবদুল্লা আল মাহমুদ এবং ময়মনসিংহের সার্কেল মার্কেটিং হেড দেবাশীষ চৌধুরীসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানটির মূল লক্ষ্য ছিল সিগনেচার গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং গ্রামীণফোনের উন্নত, লাইফস্টাইলভিত্তিক সেবা প্রদানের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করা। উপস্থিত অতিথিরা বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ সেশনে অংশ নেন, যেখানে তারা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি মূল্যবান মতামত প্রদান করেন।

এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের সম্মানিত জিপিস্টার সিগনেচার গ্রাহকদের সম্মাননা প্রদানের পাশাপাশি তাদের জন্য থাকা প্রিমিয়াম সুবিধা ও ব্যক্তি-কেন্দ্রিক অভিজ্ঞতাগুলো তুলে ধরা হয়।

অনুষ্ঠানে গ্রামীণফোনের হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড সার্ভিস আবদুল্লা আল মাহমুদ বলেন, “গ্রামীণফোনে আমরা সবসময় গ্রাহকদের সঙ্গে আন্তরিক, কার্যকর ও দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করি। জিপিস্টার সিগনেচার ক্লাব আমাদের সেই প্রচেষ্টারই একটি অংশ, যেখানে আমরা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে থাকা গ্রাহকদের আরও কাছ থেকে জানার এবং তাদের প্রত্যাশা অনুযায়ী সেবা উন্নত করার সুযোগ পাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews