1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, দুই বাসে আগুন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, দুই বাসে আগুন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৮২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন। বিক্ষোভ থেকে একসঙ্গে দুই বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ বিক্ষোভ ও অগ্নিসংযোগ করেন শ্রমিকরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত কয়েকদিন ধরেই কোনাবাড়ীসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে কোনাবাড়ী, বাইমাইল ও জরুনসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও ভাঙচুর করেন শ্রমিকরা। এক পর্যায়ে তারা কোনাবাড়ীর বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এসময় আজমেরী পরিবহনের দুটি যাত্রীবাহী বাসে আগুন দেন শ্রমিকরা। তখন যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকেই শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটছে। গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আশরাফ উদ্দিন জানান, বিভিন্ন পোশাক কারখানার শত শত শ্রমিক বিক্ষোভ করছেন। শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলো অবরোধ করেছেন। এক পর্যায়ে তারা দুইটি বাসে আগুন দেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews