1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে সংবাদ প্রকাশের জের : সাংবাদিকের ওপর বহিস্কৃত নেতার হামলা। - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
চোর সন্দেহে দুই যুবককে মারধর, একজনের মৃত্যু ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২০ চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে না, এমন রাষ্ট্র গড়তে চাই: প্রধানমন্ত্রী অচিরেই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ৫১ বছর আজ আপসহীন নেত্রী খালেদা জিয়ার জন্মদিন আজ, শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতি ধানমন্ডি ৩২ নম্বরে থেকে আটক ২ গৌরনদীতে নয়জন কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা বামনা ডৌয়াতলায় সংখ্যালঘু সম্প্রদায় এবং মন্দির কমিটির সভাপতি কে সপরিবারে প্রাণনাশের হুমকি কারিগরি মেডিকেল টেকনোলজিস্টদের অধিকার নিয়ে আবারও বৈষম্যের অভিযোগ

গৌরনদীতে সংবাদ প্রকাশের জের : সাংবাদিকের ওপর বহিস্কৃত নেতার হামলা।

  • প্রকাশিত : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৪০৯ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি//সরকারি সম্পত্তির গাছ কাটার সংবাদ প্রকাশের পর দলীয় পদ থেকে বহিস্কারের কারণে ক্ষিপ্ত হয়ে বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) উপজেলা শাখার সভাপতি এসএম মিজানের ওপর হামলা চালিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনার স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

শুক্রবার সকালে ঘটনার সাথে জড়িত বহিস্কৃত স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার যুগ্ন সম্পাদক ও তার সহযোগিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

ভুক্তভোগি সাংবাদিক বাংলাদেশের খবর পত্রিকার স্থানীয় প্রতিনিধি এসএম মিজান অভিযোগ করে বলেন, সরকারি সম্পত্তির গাছ কেটে সমালোচনার মুখে স্বেচ্ছাসেবক দলের গৌরনদী শাখার যুগ্ন আহবায়ক সফিকুল ইসলাম রোকনকে কারন দর্শানোর নোটিশ দেয় জেলা স্বেচ্ছাসেবক দল।

 

এনিয়ে “সরকারি গাছ কেটে তদন্তের মুখে স্বেচ্ছাসেবক দল নেতা” শিরোনামে বাংলাদেশের খবর পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। পরবর্তীতে ঘটনার সত্যতা পেয়ে রোকনকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে। এরপর থেকেই রোকন ও তার সহযোগিরা আমার ওপর ক্ষিপ্ত ছিলো।

 

তিনি আরও বলেন-গত বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত দশটার দিকে টরকী চৌরাস্তায় বসে বহিস্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা রোকন ও তার সহযোগিরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হামলা চালায়। পরবর্তীতে হামলাকারীরা আমাকে প্রাননাশের হুমকি দিয়ে চলে যায়। হামলাকারীরা সাংবাদিকের ম্যানিব্যাগসহ সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।

 

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সফিকুল ইসলাম রোকন বলেন, হামলা কিংবা কোন হুমকির ঘটনা ঘটেনি। আমার বিরুদ্ধে মিথ্যে তথ্য ছড়ানো হচ্ছে।

 

লিখিত অভিযোগপ্রাপ্তির সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, অভিযোগের তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews