1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৫ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১,  আহত ৫

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৯ 0 বার সংবাদি দেখেছে

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বেজগাতি এলাকায় ও বাটাজোর বাসষ্টাণ্ডে মঙ্গলবার পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার সহকারী পরিদর্শক (এএসআই) মো. আব্দুল জব্বার জানান, টরকী থেকে ছেড়ে আসা ভূরঘাটাগামি নসিমন মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বেজগাতি এলাকায় পৌছলে ঢাকা থেকে ছেড়ে আসা বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনকে ধাক্কা দিলে চালক উপজেলার বেজগাতি গ্রামের সিরাজ প্যাদার ছেলে রানা প্যাদা (৩০) ঘটনাস্থলেই নিহত হন। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের- ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অপর দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় সোনারতরী ও চাকলাদার ক্লাসিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটে। এতে বাসের ৫ যাত্রী  আহত হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে  আধা ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বাটাজোর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুর রব হাওলাদার জানান, সোনারতরী পরিবহনের বাসটি বরিশাল থেকে ঢাকার দিকে যাওয়ার পথে বাটাজোর বাসষ্টান্ডে পৌছলে চাকলাদার ক্লাসিক পরিবহনের সাথে সোনারতরী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫জন আহত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews