1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঘন কুয়াশায় ঢেকেছে বরিশাল নগরী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ঘন কুয়াশায় ঢেকেছে বরিশাল নগরী

  • প্রকাশিত : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ২৪৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // শনিবার ভোরে এভাবেই নগরীতে ঘন কুয়াশায় ঢেকে থাকতে দেখা যায়। ছবিটি নগরীর পলাশপুর এলাকা থেকে ক্যামেরাবন্দী করেছেন আমাদের নিজস্ব আলোকচিত্রী আপূর্ব বাড়ৈ -বিডি ক্রাইম

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ সকাল থেকে বরিশালে তীব্র শীত আর ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক।

ঘন কুয়াশায় আর শীরশীরে ঠাণ্ডা বাতাসে জেলায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। সকালে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে যানবাহনগুলোকে।

গত কয়েকদিনে কুয়াশা আর ঠাণ্ডার প্রভাব কিছুটা কমে গেলেও শনিবার সকাল থেকে আবারও ঘন কুয়াশা ঢেকে আছে চারদিক। এতে বীজতলা পরিচর্যার কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। এমন কুয়াশা আর শীত থাকলে বোরো মৌসুমে ধান চাষ করে খুব একটা লাভবান হতে পারবেন না বলে জানান তারা।

বরিশাল আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আজ (৩১ ডিসেম্বর) জেলায় মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহসহ ঠাণ্ডা বাতাস বইছে। শীত মৌসুমের শেষের দিকে মৃদু শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা বাড়িতে পারে বলে আশঙ্কা করছেন। তবে এ সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা বাড়তে পারে।

এদিকে ঠাণ্ডা জনিত বিভিন্ন রোগে বরিশাল জেলা সদর হাসপাতালে বিভিন্ন বয়সের রোগীরা ভিড় করছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews